Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাপের কামড়ে দুমকীতে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 18, 2025 5:41 am

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যোগীন্দ্র হাওলাদার রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখাশোনা করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন যোগীন্দ্র। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়।

গ্রামবাসীর ধারণা, সাপে কামড়ের পর আক্রান্ত স্থানে ঠিকমত বাঁধ না দেওয়া ও হাঁটাচলার কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে।

দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা; বজ্রসহ ঝড়ো হাওয়ার শঙ্কা

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চলমান বিদ্যুৎ সংকটে চবির সব কার্যক্রম বন্ধ

দোয়ারাবাজারে তিনটি গ্রামীণ রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ

বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর