Tuesday , 12 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 12, 2025 9:23 am

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন আজ।

১৯৬৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার( ১২ আগস্ট) বাদ জোহর শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এইসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ আলী, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ জোবায়ের, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু, উপজেলা তাঁতী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অসংখ্য বিএনপি নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় শহীদ জিয়া ও কোকো’র রুহুের মাগফেরাত কামনা এবং বেগম জিয়ার সুস্হতা কামনা ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জুলাই স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মুরাদনগরে যানজট যেন নিত্যসঙ্গী

বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: প্রধান উপদেষ্টা

নিষিদ্ধ ছাত্রলীগের গোপন সভা থেকে নারীসহ আটক ৬

চৌদ্দগ্রামে ফার্মেসি দোকানে নেই ফার্মাসিস্ট, চলছে ওষুধ বেচাকিনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা

আমতলীতে ৪দিন ব্যাপী ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুরু

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

রাউজানে বাইক ও সাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু