Monday , 11 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 11, 2025 5:35 am

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১০ আগস্ট) দুপুর প্রায় সাড়ে তিনটায় সিনেট ভবনে সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তফসিল ঘোষণা করেন।

জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকসুর তফসিল ঘোষণা শেষে ২১ টি হলের হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১০ আগস্ট ২০২৫ খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। ১৪ আগস্ট বিকাল ৪ টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ১৭ আগস্ট চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১৮ ও ১৯ আগস্ট সকাল ০৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জমা দিতে পারবে। মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ২৬ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ করা হবে ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এবং আপিলের রায় ঘোষণা করা হবে ২৭ আগস্ট বুধবার বিকাল ৪ টায় । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টায়।

 

তফসিলে আরও বলা হয়, আগামী ২৯ আগস্ট বিকাল ৪ টা থেকে ০৯ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

সবকিছু শেষে আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। অত:পর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে পৃথক দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার,জনমনে প্রশ্ন: হত্যা নাকি আত্মহত্যা?

নারীরা ‘শারীরিক ভাবে দুর্বল’ হলেও অপরিহার্য : কিম জং উন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় স্লিপার বাসের সুপারভাইজার নিহত, আহত ৫

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল

কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ