Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতে ইসলামী আন্দোলনের কর্মীরা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 7, 2025 8:10 am

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবল বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তার গুরুত্বপূর্ণ একটি অংশ স্বেচ্ছাশ্রমে মেরামত করেছে ইসলামী আন্দোলনের কর্মী ও সমর্থকরা৷

উপজেলার লোহাজুরী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির মোড়ের গুরুত্বপূর্ণ একটি অংশ বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে এটি মেরামত করা হয়৷
ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাজুরী ইউনিয়নের উদ্যোগে কর্মী সমর্থকরা নিজেরাই মাটি ফেলে গর্ত ভরাট করেছে৷

রাস্তাটি লোহাজুরী থেকে পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের সংযোগ সড়ক৷ প্রতিদিন হাজারো মানুষ তাদের প্রয়োজনীয় কাজে এবং কাঁচা সবজি বিক্রি করতে নিয়ে যায়৷ সম্প্রতি বৃষ্টিতে একটি অংশ ধ্বসে গিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছিল৷

ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন, কোন জন প্রতিনিধির দিকে তাকিয়ে না থেকে এলাকাবাসীর সমস্যা নিরসনে দ্রুত নিজেরাই কাজে নেমে পড়েছি৷ আমাদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু নিজেদের শ্রমকে মানুষের কল্যাণে কিছুটা হলেও দিতে পারি৷ নিয়মিত ধারাবাহিক জনকল্যাণমুখী কাজের অংশ এটি৷

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম রহমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ সাদিকুর রহমান ফরায়েজী, যুব আন্দোলন সভাপতি মুফতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রবিন, ৯ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি নাসির উদ্দিন সহ ইউনিয়ন ও ওয়ার্ড অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

জাবির হল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

কুড়িগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত

একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থবাতাস লাগুক সবার প্রাণে

পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত