Thursday , 7 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে সেনা অভিযানে ইয়াবা, নগদ টাকা সহ মোবাইল ফোন উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 7, 2025 8:23 am

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়েছে সন্দেহভাজন মাদক কারবারি।

বুধবার দিবাগত রাত ২টার দিকে নাগেশ্বরী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা, নগদ ৯, ৯০০ টাকা, ৮ টি মোবাইল ফোন সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীরের একটি টহল দল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন সহ মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পলাতক মাদক কারবারীকে গ্রেপ্তার করার জন্য যৌথ অভিযান চলমান আছে। আগামীতেও সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

মোংলায় ট্রেনে চাপা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

জাবিতে ইফসার নতুন কমিটি: সভাপতি মুজাহিদ, সম্পাদক নাসির

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির দাবি শাবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীদের

কুবি’র প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহি কমিটি ঘোষণা