Monday , 4 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

৫ কর্মদিবসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচন চেয়ে বেরোবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 4, 2025 12:20 pm

 

মো পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের মতামত ও সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন, শিক্ষা নীতিতে নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ এবং নেতৃত্বের বিকাশের লক্ষ্যে পাঁচ কর্মদিবসের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের দাবি তুলেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শিক্ষার্থীরা।

সোমবার (৪ আগস্ট) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ নির্বাচন যুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও প্রায় তিন মাস পার হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। ৩৬ দিনে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু ছাত্রসংসদের মতো যৌক্তিক দাবির জন্য আমাদের দীর্ঘসূত্রতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশাজনক। আমরা দৃঢ়ভাবে দাবি জানাচ্ছি, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্রসংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আবারও জুলাই আন্দোলনের মতো মাঠে নেমে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করে নেব।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জেবা জুলাই-আগস্টের স্মৃতিচারণ করে বলেন, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির ভয়াবহ রূপ আমরা কোটা সংস্কার আন্দোলনে দেখেছি। সেখানে ছাত্রলীগ কর্তৃক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। আপনারা শুধু আবু সাঈদের মৃত্যু দেখেছেন, কিন্তু তার আগেও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন যা আমরা প্রত্যক্ষ করেছি। তাই আমরা আর লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না; আমরা একটি বৈধ প্ল্যাটফর্ম চাই, যেখানে আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারব।

এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা এ দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

সাব-রেজিস্ট্রার, দলিল লেখক দ্বন্ধে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে দাতা গ্রহিতা

বানারীপাড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

মাতামুহুরী উপজেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

নাসির নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভা

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

পাঁচবিবিতে ৯ জন শহীদ পরিবারের মাঝে জামায়াতের নগদ অর্থ সহায়তা প্রদান

দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫