Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জবিতে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 3:44 pm

 

সৃজন সাহা, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ (সুযোগ-সমস্যা-উত্তরণ)” শীর্ষক সেমিনার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন ভবনের ৫ম তলার কক্ষ নম্বর ৫০০১-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক ড. সিত্তল মুনা হাসান। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। সেমিনারে দর্শন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সেমিনারের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান এবং সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।

বক্তারা ‘জুলাই বিপ্লব’-এর আদর্শ ও বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা, বাস্তবতা ও চ্যালেঞ্জ নিয়ে বিশদ আলোচনা করেন।

সেমিনার শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় দর্শন বিভাগের ১৮তম ব্যাচের দল—আপন, সানজানা ও সৃষ্টি। রানারআপ হয় ১৯তম ব্যাচের দল সিয়াম, সামিয়া ও মালা।

একই আয়োজনে অনুষ্ঠিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন দর্শন বিভাগের মো. রিফাত ইসলাম ঢালী (১৬তম ব্যাচ), ওয়াসিফা রহমান (১৭তম ব্যাচ) এবং রাশা (১২তম ব্যাচ)। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

দুমকিতে অপারেশন ডেভিল গ্রেফতার ২

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ

মঙ্গলবার থেকে উন্মুক্ত হচ্ছে বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিমলায় পাউবোর ছোটখাতা ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের জটিলতা শর্তসাপেক্ষে অবসান

খুবিতে “ডিজিটাল দুনিয়ায় নারীর সুরক্ষা” বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান

নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক