Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দীর্ঘ ৫ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 12:55 pm

 

কুয়েট প্রতিনিধিঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় ক্লাস শুরু হতে যাচ্ছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চলমান আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এর আগে গত দুই দিন ধরে উপাচার্য একাধিক বৈঠক করেন শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে। সব পক্ষের সম্মতিতেই ক্লাস চালু ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “নতুন উপাচার্যের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন তিন সপ্তাহের জন্য স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর নির্দেশ দিলে শিক্ষকরা যথাসময়ে ক্লাসে অংশ নেবেন।”

উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের জানান, “শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মতিতেই আমরা ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্ত কার্যক্রমও একযোগে চলবে।”

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক আহত হন। ওই রাতে হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে শিক্ষার্থীরা তৎকালীন উপাচার্যসহ কয়েকজন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য এবং উপ-উপাচার্য দুইজনকেই অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ১ মে চুয়েটের অধ্যাপক হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়, এরপর ৪ মে থেকে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি এবং শিক্ষক সমাজের বিরোধিতায় ২২ মে অন্তর্বর্তীকালীন ভিসু পদত্যাগ করেন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল।

এরপর সরকার ১০ জুন স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য একটি প্রজ্ঞাপন জারি করলেও তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। অবশেষে ২৪ জুলাই দায়িত্ব পান অধ্যাপক ড. হেলালী।

অবশেষে দীর্ঘ ৫ মাস ১০ দিন পর বিশ্ববিদ্যালয়ে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরু হচ্ছে—যা শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে সাড়ে ৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রথম মনোনয়ন ফরম কিনলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত

মেয়ের বিয়ের পাত্র নিয়ে পালালেন মা, অতঃপর…

হাংকি পাংকি বুঝি না, ধানের শীষের বিজয় বুঝি- কামরুল হুদা

চান্দিনায় হাতপাখার প্রার্থীর মটরসাইকেল শোডাউন

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান ও রক্ষিতা ইমা ইয়াবাসহ গ্রেফতার

সন্তানদের জন্য নিরাপদ কালিয়া গড়তে চাই : ওবায়দুল্লাহ কায়সার

ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক

সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে