Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 28, 2025 12:23 pm

 

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

জুলাই বিপ্লবের চেতনায় বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সরকারি প্রজ্ঞাপনের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

২৮ জুলাই ২০২৫, সোমবার সকালে নিকলী উপজেলা প্রশাসন চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে নিকলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে উপজেলার অন্তর্গত সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, “শিক্ষার মৌলিক অধিকার থেকে কোনো শিশুকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে।”

পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রেরণ করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ বরাবর। স্মারকলিপিতে দ্রুত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার

মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী ছালেকের বিরুদ্ধে সনদ বাতিলের দাবিতে গণপিটিশন

নির্বাচনের পথে হাঁটছে বিসিবি

বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী

শিশু আনাস হত্যার রহস্য উদ্ঘাটন, ঘাতকের ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে”

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

শিবগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দুমকিতে ১৬ মামলার পালাতক আসামি মিজান গ্রেফতার

সাপের কামড়ে দুমকীতে বৃদ্ধের মৃত্যু