Saturday , 5 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ক্ষতিগ্রস্তদের পাশে শাহজালাল ইসলামী ব্যাংক, ঢেউটিন বিতরণ করলেন

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।
আজ শুক্রবার (৪ জুলাই) কলাপাড়া উপজেলার ধূলাশহর ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংকের কলাপাড়া উপজেলা শাখার ব্যবস্থাপক মীর তৌহিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, “বিএনপি আগামীর জাতীয় নির্বাচনে সরকার গঠন করবে। এজন্য সকল নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। জনগণের আস্থা অর্জন করে তাদের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠানোর জন্য আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মানবিক দিক বিবেচনায় যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সমাজের প্রত্যেক বিত্তবানকেও এই দুর্যোগময় মুহূর্তে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ উপকূলীয় এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষাপটে শাহজালাল ইসলামী ব্যাংকের এ ধরনের সহযোগিতা স্থানীয়দের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতা সৃষ্টি করেছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

জুলাই আন্দোলনে শহীদ বিশালের রুহের মাগফিরাত কামনায় পাঁচবিবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রী ও সমাজ কল্যাণ সংস্থার নতুন সদস্য আহ্বান

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করল বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার

পুঠিয়ায় ট্রাক-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে বাতিল হচ্ছে আগের ৯টি ধারা ও ৯০ শতাংশ মামলা’’