Thursday , 26 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 26, 2025 9:31 am

 

মোঃ পারভেজ সেখ, বেরোবি প্রতিনিধিঃ

আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট প্রত্যাখান করে অবস্থান কর্মসূচী পালন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১:৩০ থেকে ক্যাম্পাসের মিডিয়া চত্বরে তাদের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক প্রক্টরকে নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

উল্লেখ্য দীর্ঘ ১১ মাস পর আবু সাঈদ হত্যা মামলায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা পরেছে। এতে ৩০ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে ট্রাইবুনাল। প্রতিবেদনের খবর পাওয়ার পর তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং তাদের অবস্থান কর্মসূচির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রবেশ করে বিক্ষোভ, প্রশাসনিক ভবনের উত্তর গেটে বিক্ষোভ ও দক্ষিণ গেটে তালা ঝুলিয়ে দেয়।

এসময় জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা বেরোবি শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন,গত ২৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রতিনিধিদের রংপুরে এসে একটি গণশুনানির পর তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা ছিলো। কিন্তু তারা এক তারা ২২ জুন এক বিশেষ কারণে এই গণশুনানি না করেই প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।এখানে তাদের সংবাদ সম্মেলনে পরিষ্কার ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে যে এটি একটি পুলিশী হত্যাকাণ্ড।চুনোপুঁটিদের বার বার সামনে এনে প্রহসন করা হচ্ছে যেখানে অভিযুক্ত অধিকাংশ পুলিশ কর্মকতা এখনো দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন।

এ সময় তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাবেক প্রক্টরকে নিয়ে বক্তব্যের কড়া সমালোচনা করেন এবং এর পুনরায় তদন্ত দাবি করেন। একই সময় তারা আবু সাঈদের হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিও করেন।

এর আগে এ মামলায় সর্বমোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগনেতা ইমরান চৌধুরী আকাশ।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলো ৩ লাখ টাকার বৃত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২৩ বছর পূর্তি

শৈলকুপায় মেধা ও মনন মঞ্চের গণিত উৎসবে মেধার মিলনমেলা

মাভাবিপ্রবিতে কলাম লেখক ফোরামের নেতৃত্বে হৃদয়-এরশাদ

সাজেক থেকে আর ফেরা হলো না খুলনা বিশ্ববিদ্যালয়ের রিংকির

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

ময়মনসিংহে সেনাবাহিনীর গাড়ী ও বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন