Thursday , 26 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 26, 2025 7:02 am

রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৫ জুন ), তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খান মনিরুল ইসলাম বলেন, “মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা অত্যন্ত নাজুক। মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করায় বর্তমানে চিকিৎসা কার্যক্রম এক্সটেনশন ভবনে পরিচালিত হচ্ছে। মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এখানে সিজারিয়ান অপারেশনসহ অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “এই অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আগামী ১২ জুলাই স্বাস্থ্য সচিব বাগেরহাটে আসবেন। সে কারণে জেলার স্বাস্থ্যখাতের বাস্তব সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরতেই আমরা বিএনপির পক্ষ থেকে এই পরিদর্শন করেছি।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরবস্থার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ও মনিটরিং বৃদ্ধির দাবি জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার

হোয়াইট হাউসে বৈঠকে বসছেন ট্রাম্প-লুলা

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

শ্রীবরদীতে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান