Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রামগতিতে সকল স্তরের নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 21, 2025 8:17 am

মোঃ হাসান হাওলাদার কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সংসদ সদস্যসহ সকল পর্যায়ের নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০জুন, শুক্রবার লক্ষ্মীপুর জেলা জামায়াতের নির্বাচনী প্রার্থীর নাম ঘোষণা সংক্রান্ত আয়োজিত এক সভায় এসব প্রার্থীদের নাম ঘোষনা হয়।

দলীয়সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত প্রার্থী হিসেবে

দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্ধিতা করবেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ। রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোটেক শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মো. আবদুর রহিম প্রতিদ্বন্ধিতা করবেন। রামগতি পৌরসভা নির্বাচনে প্রার্থী হবেন মাওলানা আবুল খায়ের।

এছাড়াও ৩নং চরপোড়াগাছা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবে মো. মহিউদ্দিন, ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নে জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা জাফর আহমেদ, ৬নং চর আলগী ইউনিয়নে প্রকৌশলী জহির উদ্দিন, ৭নং চররমিজ ইউনিয়নে মাওলানা জহির উদ্দিন, ৮নং বড়খেরী ইউনিয়নে আবদুল মতিন এবং ৯নং

চরগাজী ইউনিয়নে অ্যাডভোকেট মিনহাজ আবেদিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন। অন্যদিকে ৫নং চরআবদুল্যাহ ইউনিয়নে জামায়াত কোন প্রার্থী দিবেনা বলে দলীয়সূত্রে জানা গেছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম জানান, শুক্রবার জেলা নির্বাচনী প্রার্থী ঘোষণা সংক্রান্ত সভায় আসন্ন নির্বাচন সমূহে প্রতিদ্বন্ধিতা করার জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও পৌরসভার কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের সদস্য পদেও নিজেদের প্রার্থীদের বাছাই করা হয়েছে। তবে এ তালিকা পরবর্তীতে প্রকাশ হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে এআর হাফিজ উল্যাহ এবং রামগতি পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে মাওলানা আবুল খায়ের বহু আগ থেকে ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ব্রাইট ইংলিশ টিচিং হোম-এ গাছ বিতরণ করে বিদায় অনুষ্ঠান

হরমুজ মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে ইরানের জবাবের অপেক্ষায় বিশ্ব

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

পাঁচবিবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি নেতাকর্মীরা ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান

জাবির কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজ কক্ষ ও ওয়াশরুমের দাবিতে স্মারকলিপি

আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে শেরপুর জেলায় নিয়ে আসবো : রুবেল