Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ উদ্দিন

সম্প্রতি এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।

এমন অবস্থায় বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

রোববারের (২১ জুন) মধ্যে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে, শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওটিতে তার সঙ্গে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (২০ জুন) সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক অ্যাকাউন্টে ডিসির সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশ করেন। একইসঙ্গে একটি টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করেন তিনি।

সাংবাদিক জাওয়াদ নির্ঝর এর পোস্টে দাবি করা হয়—জেলা প্রশাসক ভিডিও ও ছবিগুলো নিজেই ধারণ করেছেন এবং ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। পরে বিয়ে না করে উল্টো তাকে হুমকি দেন বলেও অভিযোগ তোলা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে (টেলিগ্রামে) ছড়িয়ে পড়া ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসক শার্টের বোতাম খোলা অবস্থায় এক নারীর সঙ্গে অসংযত রয়েছেন। ভিডিও কলের মাধ্যমে ওই নারীকে আপত্তিকর কিছু দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত মোহাম্মদ আশরাফ উদ্দিন গত এক দশকেরও বেশি সময় ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। গত ০৫ অগাস্টের পর তিনি শরীয়তপুরের ডিসি নিয়োগ পান। বিসিএস প্রশাসন ক্যাডার ২৭ ব্যাচের কর্মকর্তা আশরাফের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ

ইরাক থেকে হামলার অভিযোগে সেদেশের রাষ্ট্রদূতকে তলব সৌদি আরবের

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

দক্ষিণ জুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন

নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা