Tuesday , 15 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত কুলসুমার বাড়িতে শোক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 15, 2026 6:14 am

পিরোজপুরের কাউখালীতে পুলিশের অভিযানে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, ওয়াকিটকি, দেশীয় অস্ত্র ও ভুয়া পুলিশ পরিচয়পত্রসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলা করেছে পুলিশ।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে গ্রেপ্তার করা হয়।

পরে তার শরীর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার পিস্তলের কভার উদ্ধার করা হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সামগ্রীসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও প্রতারণা আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত