Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নলছিটিতে গভীর রাতে ছেলেকে গ্রেফতার, আতঙ্কে বাবার মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 20, 2025 12:42 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের গ্রেফতার অভিযানের সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মোঃ হাবিব সরদার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারামারির একটি মামলায় হাবিব সরদারের ছেলে সুমন সরদারকে (৩৫) গ্রেফতার করতে গভীর রাতে অভিযান চালায় নলছিটি থানা পুলিশ। রাত আড়াইটার দিকে পুলিশ বাড়িতে উপস্থিত হয়ে সুমনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার বাবা হাবিব সরদার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।

এদিকে, শুক্রবার (২০ জুন) সকালে গ্রেফতারকৃত সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আমরা আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরপরই তার বোন খবর দেয় যে তাদের বাবা স্ট্রোক করেছেন। পরে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত