Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আক্কেলপুরের রুকিন্দিপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 13, 2025 1:08 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার, ১২ জুন, রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রোয়ার গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ঈদুল আজহা উপলক্ষে সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন জোরদারের লক্ষ্যে আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আক্কেলপুর উপজেলা শাখার আমির মাওলানা শফিউল হাসান দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান,উপজেলা বায়তুলমাল সেক্রেটারি হাবিবুর রহমান,উপজেলা অফিস সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,আক্কেলপুর পৌর শাখার আমির মোঃ জাকারিয়া হোসেন,পৌর সেক্রেটারি মোঃ রিপন হোসেনপ্রমুখ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুকিন্দিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মুতাসিম বিল্লাহ আপেল।

বক্তারা ঈদের তাৎপর্য, ইসলামী আদর্শে সমাজ গঠনের গুরুত্ব ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এছাড়া এলাকার সার্বিক অবস্থা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া বিএনপির ২ নেতাকে বহিষ্কার

বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লফসের উদ্যোগ

কুড়িগ্রাম জেলা বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুই মাসের ব্যবধানে বেরোবি’র ৩ শিক্ষার্থীর আত্মহত্যা

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ

কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ

এবার ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা