Wednesday , 12 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

সাতক্ষীরা কারাগার থেকে পালানো ২ বন্দি গ্রেপ্তার

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় ২বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলার পৃথক দু’ট স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেপ্তার করা হয়। মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং রফিকুল ইসলাম অপর একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডের আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় সুযোগ বুঝে কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুল।

এরপর থেকে তারা নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বাসস’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, কারাগার থেকে পালানো অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাতক্ষীরা কারাগারে হামলা ও ভাংচুরের পর মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনার পর ১৫ আগস্ট একটি মামলা দায়ের হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হলেও ৪১ জন আসামি পলাতক ছিলেন।

সর্বশেষ গতকাল রাতে এই দু’জনকে গ্রেপ্তারের পর এখনও ৩৯ জন আসামি পলাতক রয়েছেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত

পারমাণবিক শক্তি শুধু শান্তির কাজে ব্যবহারের আহ্বান পোপের

পলি নেট হাউস পদ্ধতিতে চারা উৎপাদন জলাবদ্ধ এলাকার নতুন সম্ভাবনা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি শিক্ষার্থীদের

দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই রেস্তোরাঁকে জরিমানা

বরিশাল বিশ্ববিদ্যালয় হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ববির ৪ হল প্রশাসনের ঈদ আয়োজন

ব্রেন স্ট্রোকে চবি শিক্ষার্থীর মৃত্যু