Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুস্থ প্রজন্ম ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী খেলার মাঠ তৈরির উদ্যোগ

দেশের সকল সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এতে দেশের সকল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাগণ (সিইও) উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরিকল্পনা ব্যক্ত করেন।

সভায় প্রতিমন্ত্রী জানান, আগামীর প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের আলোকেই এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার কাজ নির্বাচনের ২-৩ বছর আগেই শুরু হয়েছিল। খেলাধুলাকে কেবল বিনোদন নয়, বরং পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ক্রীড়াভাতাসহ নানা সময়োপযোগী পদক্ষেপ কার্যকর করা হচ্ছে। এর পাশাপাশি সারা দেশ থেকে নতুন প্রতিভা অন্বেষণে চালু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস”-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

সভায় মাঠের সংকট দূর করতে এবং সর্বস্তরে খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে বেশ বড় পরিসরের এক অবকাঠামোগত রূপরেখা তুলে ধরা হয়। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সিটি কর্পোরেশনের প্রতি ২-৩টি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

শহরের পাশাপাশি গ্রাম পর্যায়ে ক্রীড়া চর্চা ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সারাদেশে মোট ৪,৫৯৯টি নতুন খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

একটি সুস্থ ও নতুন প্রজন্ম গঠন এবং মাদকমুক্ত বাংলাদেশ রূপায়নে খেলার মাঠ প্রসারিত করার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা

কালকিনিতে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী

কুবিতে বিজ্ঞান অনুষদের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

পাথরঘাটায় উপজেলা পর্যায়ে সরকারী সেবাদানকারীদের সাথে ডায়লগ অনুষ্ঠিত

নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২

নাসির নগরে প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানে শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ

নতুন অর্থবছরে বিদ্যালয় মেরামতের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

মধ্যনগর ফসলরক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি অনুষ্ঠিত