Monday , 10 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বাগেরহাট জেলার শরণখোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. হানিফ ব্যাপারী (৭০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল রোববার সকালে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিম পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ তিনটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক হানিফ ব্যাপারী গুরুতর আহত হন। পরে তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ ব্যাপারী উপজেলার বকুলতলা গ্রামের নুর ব্যাপারীর ছেলে।

দুর্ঘটনায় আহত সুরমা বেগম (৩৫) খোন্তাকাটা গ্রামের, মো. হানিফ হাওলাদার (৪৫) রাজৈর গ্রামের এবং মো. সোহেল হাওলাদার চালিতা বুনিয়া গ্রামের বাসিন্দা।

শরণখোলা থানার উপপরিদর্শক উদয় শঙ্কর বাসস’কে জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইজিবাইকসহ সংশ্লিষ্ট যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে ফের দুই শিক্ষার্থী বহিষ্কার

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর

জামায়াত বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চায়

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের মেয়াদ বাড়াল ইরানপন্থী গোষ্ঠী

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

চবিতে ৮ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু