Saturday , 8 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধ ও কিশোরের

প্রতিবেদক
বাসস
August 8, 2026 1:08 pm

ঠাকুরগাঁও জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ও মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত আরেকজন। আহতকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) বেলা ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার বাসিন্দা মৃত দেবারু মোহাম্মদের পুত্র আবুল হোসেন (৬৫) ও ব্যাংরোল জিয়াবাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার মো. দেলোয়ার হোসেনের পুত্র অর্ণব ইসলাম (১৩)।

গুরুতর আহত পৌর শহরের কালিবাড়ী আমতলী এলাকার নূরে আলমের পুত্র নিরব ইসলাম (১৬) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বেলা ২টার দিকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর হতে ব্যাংরোল বালিয়াডাঙ্গী যাচ্ছিলেন নিরব ও অর্নব। পথে নেংড়ীরহাট নামক এলাকায় বৃদ্ধ আবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ধারের একটি বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পিছনে বসা অর্নব ইসলাম। গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাতে কলিজা বিচ্ছিন্ন, হাসপাতালে মৃত্যু

ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

পেপেঁ চাষে ঘুরে দাঁড়িয়েছে সুমনের সংগ্রামী জীবন

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নীলফামারী-১ আসনে জোট প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ বিএনপির

অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রতায় তীব্রতর হচ্ছে জাবির ইংরেজি বিভাগের ক্লাসরুম সংকট

চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা