Tuesday , 4 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সাতক্ষীরায় মেডিকল কলেজ চত্বরে অ্যাম্বুলেন্সে আগুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে হাসপাতালের পশ্চিম পাশের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান বাসস’কে বলেন, গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটিতে আগুন জ্বলছিল। এর পাশেই বিভিন্ন আকারের একাধিক অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারের কারণে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং আগুনের তীব্রতা ও ধোঁয়ার ধরনও ভিন্ন ছিল।

তিনি আরো জানান, পরিস্থিতি বিবেচনায় পানি ব্যবহার না করে বিশেষ ফোম ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, আগুনে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-ছ ৭১-৩০০)- এর ভেতরে থাকা কিছু ব্যাটারি, কয়েকটি অক্সিজেন সিলিন্ডার এবং গ্যারেজ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি

বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

চৌদ্দগ্রামে কুখ্যাত মাদক সম্রাট টেম্পু সহ গ্রেফতার ২

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রী মৃত্যু, বিদ্যালয়ে শোকের ছায়া

দীর্ঘ ১৩ বছর পর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির অনুমোদন

বিদ্যুতের দাম কমায়, এপ্রিলে স্পেনের মূল্যস্ফীতি কমেছে

চুরি হয়ে যাওয়া ড্রাইভারকে সিএনজি উপহার দিল মাসুদা ইন্টারন্যাশনাল

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১