Tuesday , 21 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নেপালকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নারী কাবাডি সিরিজ জিতলো বাংলাদেশ

প্রতিবেদক
বাসস
July 21, 2026 1:15 pm

পাঁচ ম্যাচের টিস্ট সিরিজে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেপালকে পাত্তাই দিল না স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল।

সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল। ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে তারা ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে দমে যায়নি স্বাগতিক মেয়েরা। দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। এরপর ট্যাকল আর রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নেয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে।

বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও বাংলাদেশের কৌশলগত খেলার সামনে বেশীক্ষন টিকতে পারেনি। খেলার এক পর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, যার ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত এক ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট।

এর ঠিক পরেই সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়েন্টের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। খেলা শেষে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেনকাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সম্পাদক নাসির আহমেদ সাজু এবং ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি বিমল ঘোষ ভুলু।

আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে, যা এখন কেবলই নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

বিতর্কিত চিকিৎসকের পদায়ন ঠেকাতে শিবচরে হাসপাতাল কর্মচারী ও জনসাধারণের মানববন্ধন

জয়পুরহাট জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ জোবায়ের হোসেন এর জানাজা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি প্রত্যাহারের দাবিতে মোংলা সরকারি কলেজে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আল-ইসলাহ ও তালামীযের পক্ষ থেকে ফুলতলী সাহেবকে স্বাগতম

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ক্যান্সারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অকাল মৃত্যু

ঈদগাঁওয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা