Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

লক্ষ্মীপুরে নদীভাঙন রোধে তীর রক্ষা বাঁধ

প্রতিবেদক
বাসস
July 14, 2026 6:30 am

লক্ষ্মীপুরে ৩ হাজার ১শ’ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধের কাজ দৃশ্যমান হওয়ায় দুই উপজেলার লাখো মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। ইতোমধ্যে প্রকল্পের জায়গায় ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা হওয়ায় বসতবাড়ি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে আশার আলো জোগাচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের।

এতে দুই উপজেলার বাসিন্দারা খুব খুশি। পানি উন্নয়ন বোর্ড বলেছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান পাল্টে যাবে। ঘুরে যাবে অর্থনীতির গতি। ইতোমধ্যে ৭০ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। পুরোপুরি শেষ হতে বছরখানেক সময় লাগবে। পুরোদমে কাজ এগিয়ে চলছে।

কমলনগর উপজেলার নবীগঞ্জ এলাকার বাসিন্দা নুরনবী ও মাহমুদ হোসেন বাসস’কে জানান, গত চার যুগ ধরে ভাঙ্গনের শিকার হচ্ছি। তিনবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছি।

এখন বাঁধ হওয়ায় অনেক স্বপ্ন দেখতে শুরু করেছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বাঁধের কাজ দৃশ্যমান হচ্ছে। ভাঙ্গনের কারণে সব সময় আতঙ্কে দিন কাটাতে হয়েছে। তবে এখন বাঁধের কাজ হওয়ায় বসতভিটা, ব্যবসা-বাণিজ্য ও স্কুল পড়ুয়া সন্তানদের নিয়ে আর হতাশায় থাকতে হবে না। এখন নদী পাড়ের সবার মাঝে আশার আলো জোগাচ্ছে। স্বপ্ন দেখছে নদীপাড়ের বাসিন্দারা। যেভাবে পুরোদমে কাজ চলছে দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা করছেন বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ-জামান বাসস’কে বলেছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান পাল্টে যাবে। তৈরি হবে নতুন সম্ভাবনা। ইতোমধ্যে ৭০ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে।

পুরোপুরি শেষ হতে বছরখানেক সময় লাগবে। পুরোদমে কাজ এগিয়ে চলছে। এ প্রকল্পের কাজ শেষ হলে পাল্টে যাবে পুরো চিত্র।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু

আজও ধরা ছোয়ার বাহিরে পত্নীতলার অঘোষিত রাজা বক্কর চেয়ারম্যান

ধর্মপাশায় গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও

অপেক্ষা করুন, পরিবর্তন দেখবেন : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোট বাস্তবায়নের দাবিতে নাটোরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুবির রোটার‍্যাক্ট ক্লাব ও আনন্দলোক স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি