Wednesday , 1 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কালচারাল প্রোটেকশন ফান্ডের জন্য আবেদন শুরু, মিলবে ৫ লাখ পাউন্ড অনুদান

প্রতিবেদক
বাসস
July 1, 2026 2:18 pm

জলবায়ু পরিবর্তন, সংঘাতসহ বিভিন্ন ঝুঁকির মুখে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রোটেকশন ফান্ড (সিপিএফ) ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ তহবিলের আওতায় বাংলাদেশসহ ১৭টি নির্বাচিত দেশের যোগ্য প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, এ বছর কালচারাল প্রোটেকশন ফান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। গত এক দশকে বাংলাদেশে এ তহবিলের সহায়তায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং ইতিহাস, পরিচয় ও সামাজিক বন্ধনের সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলাদেশে সাম্প্রতিক উদ্যোগগুলোর মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংগ্রহশালা আধুনিকীকরণ উল্লেখযোগ্য। এ প্রকল্পের আওতায় জাদুঘরের কর্মীদের সংগ্রহে থাকা নিদর্শনের সঠিক ব্যবস্থাপনা ও মৌখিক ঐতিহ্য সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে মূল্যবান প্রত্নসম্পদ সংরক্ষণে স্থানীয় সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারদের যৌথ উদ্যোগে কালচারাল প্রোটেকশন ফান্ডের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। নতুন অর্থায়নের মাধ্যমে ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তাদের অঙ্গীকার আরও জোরদার হবে।

তিনি বলেন, এই তহবিলের মূল লক্ষ্য হলো সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত স্থানীয় মানুষকে আরও দক্ষ ও সক্ষম করে তোলা। সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের মাধ্যমে স্থানীয় বিশেষজ্ঞরা নিজেদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং নিজ নিজ এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কালচারাল প্রোটেকশন ফান্ডের এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দেওয়ার শেষ সময় ২০ জুলাই, সোমবার রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।
আবেদন জমা দেওয়ার আগে ২০২৬ সালের আবেদন নির্দেশিকা এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ)

ভালোভাবে পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত সম্পর্কে জানাতে এবং প্রতিযোগিতামূলক আবেদন তৈরিতে সহায়তার জন্য ১ জুলাই সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একটি অনলাইন তথ্যসভা আয়োজন করা হয়েছে।

এবারের অর্থায়নের আওতায় প্রকল্পগুলো সংঘাত বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মিসর, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, ইথিওপিয়া, কেনিয়া, সুদান, তানজানিয়া ও উগান্ডাসহ ১৭টি নির্বাচিত দেশের এক বা একাধিকটিতে বাস্তবায়িত হতে হবে।

যোগ্য প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ৫ লাখ পাউন্ড পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও আবেদনপত্র কালচারাল প্রোটেকশন ফান্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কটিয়াদীতে যুব দিবসে র‍্যালি, আলোচনা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৫টি ঘরসহ চারটি গরু পুড়ে ছাই

ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলে ধানের শীষের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ভূরুঙ্গামারীতে ৩৯০ পিস ইয়াবাসহ দুইজন আটক

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন

নেত্রকোণায় ৪ লাখ টাকা মূল্যের ‘চায়না দুয়ারী’ জাল জব্দ

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানবন্ধন

কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ

জাবিতে ইফসা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ