জেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা ৮ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বাসসকে বলেন, আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, বিসিজি কন্টিনজেন্ট রাজবাড়ি ইউনিটের মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম রাজবাড়ী জেলার পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট, কুশোহাটা এবং তৎসংলগ্ন এলাকায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল, মশারী জাল, জাটকা আহরণ এবং অবৈধ ড্রেজার মেশিন উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২৫,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা। পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়া হয়।
সূত্রঃ বাসস



















