Sunday , 21 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পঞ্চগড়ে সংস্কৃতির প্রসারে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন শুরু

প্রতিবেদক
বাসস
June 21, 2026 7:04 am

পঞ্চগড়, জেলার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে প্রতিমাসে একদিন নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা কর্মসূচি শুরু করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের আয়োজনে প্রতি মাসের তৃতীয় শনিবার এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ জেলার নবীন ও প্রবীণ সংস্কৃতি কর্মী ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

উদ্বোধনী আয়োজনে গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পকলা একাডেমির সদস্যরা। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজি টুলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

এনায়েতপুরে ড. এম এ মুহিতের উঠান বৈঠক

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

মহিপুুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পুষ্পস্তবক অর্পণ

পদ ছাড়ছেন ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লিভিট

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

জাবির হল থেকে উদ্ধার দেশীয় অস্ত্র, উৎকণ্ঠায় শিক্ষার্থীরা

আগামী বছরের জানুয়ারিতে হবে জাবির ৭ম সমাবর্তন: উপাচার্য

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার