Sunday , 31 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ, ভিড় বেড়েছে বরিশাল লঞ্চঘাটে

প্রতিবেদক
বাসস
May 31, 2026 3:13 pm

ঈদুল আযহার ছুটি শেষে এবার কর্মস্থলে ছুটতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ।

নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের ভিড় নামে বরিশাল নৌ বন্দরে।

একই সঙ্গে বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকেও সড়ক পথে যাত্রীর ভিড় লক্ষ করা গেছে।

আজ রোববার বিকেল থেকেই বরিশাল নদী বন্দরের দেখা গেছে যাত্রীদের ভিড়। নদী বন্দরের যাত্রীদের রাজধানীতে নিতে অপেক্ষমান ছিল ঢাকা-বরিশালগামী ৮টি লঞ্চ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে  ফিরতে অফিস খোলার আগমুহূর্তে¡ যাত্রীরা ভিড় করে বরিশাল নদী বন্দরে।

কোনো লঞ্চে ধারণক্ষমতার দ্বিগুন যাত্রী যাতে পরিবহন করতে না পারে সেলক্ষে নৌ বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনা দিয়েছে নৌ প্রতিমন্ত্রী। মানুষ যাতে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারে সেই লক্ষে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লঞ্চের যাত্রীরা জানিয়েছে, প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে লঞ্চযোগে রওনা হয়েছেন তারা। ডেকে জায়গা পাওয়ায় খুশি অনেকে। তবে কেবিনের টিকিট আগেই সব বুকিং হয়ে গেছে।

এদিকে, বরিশালের বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী যাত্রীদের ভিড়। অনেকে সড়কে বসেই টিকিট কেটে গাড়িতে উঠছেন, অনেকে আবার কাউন্টারের সামনে গিয়ে টিকিট কিনে বাসের জন্য অপেক্ষা করছেন।

বাস কাউন্টার ম্যনেজার ও বাস সুপারভাইজাররা জানিয়েছেন, ঈদুল আযহা শেষে মানুষ ঢাকায় ফিরছে। এবার যাত্রীদের চাপ একটু বেশি। আগামীকাল সোমবার থেকে চাপ আরও বাড়বে। তারা জানিয়েছে সরকার নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু লোকাল বাস রাস্তার ওপর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে তাও ১০০-১৫০ টাকা বেশি চাওয়া হচ্ছে। আর ভালো মানের বাসগুলোর টিকিট মিলছে না।

বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বাসসকে জানিয়েছেন, চাপ বাড়বে আগামীকাল সোমবার থেকে। সড়কে যেন যাত্রীদের ভোগান্তি না হয় সেলক্ষে কাজ করছেন তারা। পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়া নেয়ার কথাও জানান তারা।

ঈদে বাড়ি ফেরা মানুষগুলো যাতে নিবিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে সেলক্ষে নানান পদক্ষেপ নিয়েছে বরিশাল সিটি কপোরেশন ও প্রশাসন। সড়ক নিরাপদ রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ

সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে: মির্জা ফখরুল

দেশের ১৭ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রধান উপদেষ্টা সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

বাগেরহাটের মংলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ নেট জাল ও পলিথিন জব্দ

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

স্পিকারের সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

বহুমাত্রিক গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক টেকসই উন্নয়নের ভিত্তি : নোবিপ্রবি উপাচার্য