Sunday , 31 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন মানুষ

প্রতিবেদক
বাসস
May 31, 2026 2:22 pm

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোববার সকাল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় নেই কোনো ভোগান্তি বা উপচে পড়া ভিড়। যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছেন তাদের প্রিয় কর্মস্থলে।

সরেজমিনে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ, শেরপুর, জামালপুল ও কিশোরগঞ্জ থেকে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ও বাসের সংখ্যা পর্যাপ্ত হওয়ায়, এবারের যাতায়াত অত্যন্ত আরামদায়ক হয়েছে। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।

নৌপথেও একই চিত্র দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা দক্ষিণাঞ্চলের যাত্রীরা জানিয়েছেন, লঞ্চগুলো অনেকটা ফাঁকা ও পরিচ্ছন্ন ছিল।

বরিশাল থেকে আসা রফিকুল ইসলাম বলেন, সাধারণত ঈদের পর লঞ্চে পা ফেলার জায়গা থাকে না। কিন্তু এবার পরিস্থিতি বেশ শান্ত।

বরিশাল থেকে আসা অপরযাত্রী সুমন বলেন, কাল থেকে অফিস করতে হবে। তাই ভিড় এড়াতে আজ সকালেই চলে এলাম।

এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন।

দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে যোগ দেবেন চাকরিজীবীরা।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শ্রীবরদীতে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে পুলিশ শুন্য, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ইতালিয়ান মিডফিল্ডার

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

দুর্বৃত্তের গুলিতে মোংলা বন্দরের কর্মচারী আহত

শিবচরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রান্নাঘর থেকে সাফল্যের জয়যাত্রা অনুজার

খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল