Tuesday , 5 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নেত্রকোণায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

প্রতিবেদক
বাসস
May 5, 2026 4:15 am

নেত্রকোণার পূর্বধলা ও সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮৫ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পূর্বধলা থানার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির নিকট অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিনের নেতৃত্বে আরেকটি দল নেত্রকোণা পৌরসভার তেরী বাজার (উকিলপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় রঞ্জিত সরকার (৫৯) নামে এক ব্যক্তির বসতঘরের ওপর তলায় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বালতির ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে রঞ্জিত সরকার পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে মোবাইল কোর্টের অভিযান, ৩৬ হাজার টাকা জরিমানা

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা পৌনে ২ লাখ

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিরাপদ আশ্রয় পেল, স্টেশনে জন্ম নেয়া একটি অবুজ প্রাণ

হরিরামপুরে বার্ষিক স্বাস্থ্য বিভাগীয় পুরষ্কার বিতরণী ২০২৫ অনুষ্ঠিত

বরগুনায় ডেঙ্গু আউট ব্রেক প্রকল্পের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

যারা শহীদ হয়েছেন তারাই অভ্যুথানের মাস্টারমাইন্ড,শিবিরের কেন্দ্রীয় সভাপতি

ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন