Saturday , 2 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

প্রতিবেদক
বাসস
May 2, 2026 5:54 am

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে কিশোরগঞ্জের বেশিরভাগ নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। তবে একটি পয়েন্টে পানি কিছুটা কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে জেলার হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

শনিবার সকাল ৯টায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বাসস’কে জানানো হয়, ইটনা পয়েন্টে ধনু-বৌলাই নদীর পানি বেড়ে দাঁড়িয়েছে ৩.০৬ মিটার, যা আগের দিনের তুলনায় ৫ সেন্টিমিটার বেশি। চামড়াঘাটে মেঘনা নদীর পানি ২.৭৩ মিটার, বেড়েছে ১০ সেন্টিমিটার। অষ্টগ্রামে কালনী নদীর পানি ২.৪৫ মিটার, যা ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ভৈরব বাজার পয়েন্টে মেঘনা নদীর পানি কিছুটা কমে ১.৮০ মিটারে দাঁড়িয়েছে, যা গতকালের তুলনায় ৭ সেন্টিমিটার হ্রাস পেয়েছে।

পাউবো জানিয়েছে, সবক’টি নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ১০৯ থেকে ৪শ’সেন্টিমিটার নিচে রয়েছে।

তবে উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে হাওরাঞ্চলের ফসলের আরও ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, ইতোমধ্যে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। গতকাল রোদ থাকলেও আজকে সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে খলায় রাখা ধান শুকাতে সমস্যা সৃষ্টি হচ্ছে। ধান শুকাতে না পারলে ধানে পচন ধরবে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বাসস’কে বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এর আগেই দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেয়া হয়েছিল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বাসস’কে জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাঠ পর্যায়ের তথ্যমতে ৬ হাজার ৭৬৮ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলায়। তবে বৃষ্টিপাত না বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কমতে পারে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ

শৈলকূপায় দুর্ধর্ষ ডাকাতি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী সমাবেশ

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধের দোকানে জরিমানা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা

রামগতিতে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ২৫ দোকান

একাত্তরে পালিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা, চব্বিশেও: মির্জা ফখরুল

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত