Wednesday , 29 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দ্রুত পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান বাংলাদেশের

প্রতিবেদক
বাসস
April 29, 2026 1:26 pm

বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র আওতায় তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র ১১তম পর্যালোচনা সম্মেলনে বাংলাদেশ এ আহ্বান জানায়। আজ প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

সম্মেলনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার আট দশক পরেও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

তিনি সতর্ক করে বলেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অব্যাহত থাকলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে এবং বৈশ্বিক উন্নয়ন আকাঙ্ক্ষাকেও বাধাগ্রস্ত করবে।

বাংলাদেশের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশটি দীর্ঘদিন ধরে পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান নিয়েছে এবং পারমাণবিক শক্তিধর অঞ্চলে অবস্থান করেও স্বেচ্ছায় পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি বজায় রেখেছে।

রাষ্ট্রদূত এনপিটির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর আইনি বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানান এবং নিরস্ত্রীকরণ সংক্রান্ত সব চুক্তি সর্বজনীন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সংলাপ, আস্থা-বৃদ্ধিমূলক উদ্যোগ এবং সমষ্টিগত কার্যক্রমের মাধ্যমে বৈশ্বিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যার লক্ষ্য পারমাণবিক হুমকিমুক্ত একটি নিরাপদ বিশ্ব গঠন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবিতে ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন: ফজলে এলাহী

থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার

আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

যুদ্ধ শুরুর ‘সম্ভাবনা’ আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় : ইরানি সামরিক কর্মকর্তা