Wednesday , 29 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭২

প্রতিবেদক
বাসস
April 29, 2026 5:04 am

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭২জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

নগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। এসময় ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সামুরাই, দুটি চাপাতি ও নগদ ২ হাজার সাতশত সত্তর টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. মামুন (২২), মো. উজ্জল মিয়া (৩২), মো. আলী হায়দার (৫১), মো. গোলাম রাব্বি ওরফে রিফান (২৪), মো. ইউসুফ (৩১), মো. মকবুল হোসেন ওরফে সোহাগ (২৫), জোসনা বেগম (৪০), মো. মঞ্জুরুল ইসলাম (৩৪), মো. নুরে আলম খান (৪০), মেহেদী হাসান শামিম (২৬), মো. মিল্টন (৪৫), জালাল (৩২), আব্দুল করিম (২১), মো. লিটন (৬৫), মো. হেমায়েত (৩৪), মোসাম্মত আম্বিয়া খাতুন ওরফে রোকেয়া (৫৫), মোসাম্মত রুপালী খাতুন (৩২), মো. আল আমিন (২৫), মো. নুর নবী (১৯), মো. সোহেল নুর সোহেল (৩০), মো. বিপ্লব (২৫), মো. শিপন (২০), মো. রিমন (২২), মো. মিঠুন (৩১), মো. সাইফুল ইসলাম ক্যান্ডি ওরফে সুমন, আব্দুল কাদের ওরফে পিচ্চি কাদের, ইমতিয়াজ করিম, মো. সুমন (৪০), মো. লিটন (৩৫), মো. রমজান (২৮), জাহিদুল ইসলাম (২৭), মো. ইদ্রিস আলী (২২), মো. সোহেল রানা (২৮), মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. মনিরুজ্জামান ফিরোজ (৪২), রায়হান আলী (২৫), মিঠুন (৩২), মো. সুমন হাওলাদার ওরফে পিচ্চি সুমন (৩০), মো. আরিফ (২৫), মো. বিজয় (১৮), মো. আরিফ (১৮), ইমাম হোসেন রাকিব (৩৮), মো. গোলাম মোস্তফা (২৮), মো. রোকন গাজী (১৯), মো. আতাউর রহমান (৪৫), মো. রিয়াজুল ইসলাম (৩২), মো. ফারুক মিয়া (৪৭), মো. সজিব ইসলাম (২৯), মো. মারুফ রব্বানী (১৯), মো. শাহিন (২৪), মো. শাকিল (২২), তানজিল (২৩), মো. মাহিন কালু (২৬), হাসিবুর রহমান ইমন (২৬), মো. নয়ন (১৯), মো. রুবেল (৩৩), মো. আব্দুর রব (৩২), অসীত হাওলাদার (৪০), মো. সুমন মিয়া (২০), মো. লিংকন (২৬), মো. দুলাল মিয়া (৪০), মো. মোস্তাক (৩৬), সানি এলেম (১৮), ফায়াইস ইসলাম রাসা (১৯), লিমন মিয়া (২৬), শহিদুল মিয়া (২৭), জুনায়েদ (৩৩), সোহেল রানা বাবু, মো. সোহাগ (২৪), মো. বিজয় (২১), মো. রাসেল গাজী (৩৩) ও মো. নীল (২০)।
তেজগাঁও থানা সাত জন, শেরেবাংলা নগর থানা আট জন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ছয় জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১৭ জন ও হাতিরঝিল থানা আট জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত