Tuesday , 28 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

প্রতিবেদক
বাসস
April 28, 2026 12:41 pm

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে টাইগ্রেসরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন অফ-স্পিনার সুলতানা খাতুন। শ্রীলংকার ওপেনার হাসিনি পেরেরাকে ৭ রানে শিকার করেন সুলতানা।

দলীয় ২৫ রানে পেরেরাকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ৩২ বলে ৪২ রান যোগ করেন অধিনায়ক চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানি। চামারি ব্যক্তিগত ৩২ রানে ফিরলে ক্রিজে দুলানির সঙ্গী হন হার্ষিতা সামারাবিক্রমা। তৃতীয় উইকেটে ৫৪ বলে ৮০ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াকু সংগ্রহ এনে দেন তারা। ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় লংকানরা।

৭টি চারে দুলানি ৪০ বলে ৫৫ এবং সামারাবিক্রমা ৫ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৬১ রান করেন। সুলতানা ২টি, মারুফা আক্তার ও নাহিদা আক্তার ১টি করে উইকেট নেন।

১৬২ রানের টার্গেটের খেলতে নেমে ২২ বলে ৩৯ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। এরপর ১১ বল ও ৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। জুয়াইরিয়া ১৬, শারমিন আক্তার ১, অধিনায়ক নিগার সুলতানা শূন্য ও দিলারা আক্তার ১৪ বলে ২৩ রানে আউট হন।

৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে ৫০ বলে ৩৯ রান যোগ করেন তারা। ২৬ বলে ১৬ রান করে ফিরেন সোবহানা।

উপরের সারির ব্যাটারদের ব্যর্থতার পরও একপ্রান্তে আগলে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন স্বর্ণা। কিন্তু ইনিংসের শেষ পর্যন্ত খেলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি এই ডান-হাতি ব্যাটার। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে আউট হবার আগে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন স্বর্ণা। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। শ্রীলংকার তিন বোলার ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সামারাবিক্রমা।

আগামী ৩০ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

জয়পুরহাটে জেলা জামায়াতের বিশাল বিক্ষোভ সমাবেশ

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সাদাপাথর পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির সদস্যরা

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন, মহাসড়ক অবরোধ

ত্রিশালে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি