সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে বায়েজিদ বেপারী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে অভিযুক্ত বায়েজিদ বেপারী ভুক্তভোগীর বাবার ঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় সে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একই ইউনিয়নের দিদিহার বটতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



















