Tuesday , 21 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ১ লাখ টন ডিজেল ও অকটেনবাহী ৩ ট্যাংকার

প্রতিবেদক
বাসস
April 21, 2026 1:14 pm

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আজ ১ লাখ টনেরও বেশি ডিজেল ও অকটেন বহনকারী তিনটি ট্যাংকার পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) ফারজিন হাসান মৌমিতা বাসস-কে বলেন, ‘জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় রয়েছে। সেগুলো ধীরে ধীরে জেটিতে ভিড়বে এবং শিগগিরই জ্বালানি খালাস করা হবে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, এ জাহাজগুলো থেকে জ্বালানি খালাসের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও পরিচালনা) মোহাম্মদ জাহিদ হোসাইন বাসস-কে বলেন, জ্বালানিবাহী ট্যাংকারগুলোর মধ্যে এমটি লিয়ান সং হু প্রায় ৪১ হাজার টন ডিজেল এবং এমটি প্যাসিফিক ইন্ডিগো প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে ভারত থেকে এসেছে এবং এমটি নাভ সিয়েলো প্রায় ২৭ হাজার টন অকটেন নিয়ে তাইওয়ান থেকে এসেছে।

এছাড়া, গত ১৯ দিনে বিপিসি তিনটি স্থানীয় বেসরকারি কোম্পানি থেকে ১৫ হাজার ১৭০ টন অকটেন সংগ্রহ করেছে। এর মধ্যে সুপার পেট্রো পিএলসি সর্বাধিক ১১ হাজার ৬১৫ টন অকটেন সরবরাহ করেছে বলে জানান মৌমিতা।

এদিকে সোমবার ডলফিন জেটিতে আরো দু’টি ট্যাংকার থেকে জ্বালানি খালাস শুরু হয়েছে। এমটি ওকট্রি প্রায় ৩৫ হাজার টন ডিজেল এবং এমটি কেপ বনি প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিয়ে এসেছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

নীলফামারী-১ আসনে নির্বাচনকে নিরপেক্ষ, সন্ত্রাস ও প্রভাবমুক্ত রাখতে প্রশাসন মহড়া শুরু

অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি

নজরুল বিশ্ববিদ্যালয়ে “Let’s Talk 3.0”–এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

খালা শ্বাশুড়িকে ধর্ষণের পর হত্যা, ভাগনি জামাই গ্রেপ্তার

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0”