Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 20, 2026 6:05 am

মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেল না পাওয়ার ক্ষোভে নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি প্রকাশ্যেই ভাঙচুর করেছেন জসীম উদ্দিন নামে এক ব্যক্তি।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে তার নিজ দোকানের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন কাঁঠালডাঙ্গী বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন। যাতায়াতের প্রয়োজনে তিনি একটি মোটরসাইকেল ব্যবহার করেন। বেশ কয়েকদিন ধরে এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট চলায় তিনি বিভিন্ন পাম্প ঘুরেও তেল সংগ্রহ করতে পারেননি। আজ সকালেও তেল না পেয়ে চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের লোকজনের সামনেই নিজের মোটরসাইকেলটি ভাঙচুর করতে শুরু করেন।

বাজারে উপস্থিত লোকজন জানান, সকালে জসীম তার মোটরসাইকেলটি নিয়ে দোকানের সামনে আসেন। এসময় তেলের জন্য তার ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হঠাৎ তিনি খড়ি কাটা কুড়াল দিয়ে নিজের প্রিয় যানটির ওপর আঘাত করতে থাকেন। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে জসীম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিংবা বিভিন্ন জায়গায় ঘুরেও যখন প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, তখন এই মোটরসাইকেল রাখা নিরর্থক। এই ক্ষোভ থেকেই তিনি এমন কাজ করেছেন।

 

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটা সমুদ্র সৈকতে লঘুচাপের প্রভাব

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

চৌদ্দগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

কুবিতে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা

বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে কিশোর জয়ের মৃত্যু

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

কালকিনিতে পানিতে ডুবে শিশু নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে ২৪ ঘণ্টায় ৮৬ জন গ্রেফতার

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা