Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে সাবেক নেতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 20, 2026 4:47 am

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এককভাবে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়েছেন সংগঠনটির চবি শাখার সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম।

রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে তিনি এই কর্মসূচি পালন করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিয়ে চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল-এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়।

প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’ এবং ‘রাজনৈতিক রাজবন্দিদের মুক্তি চাই, দিতেই হবে’।

জানা গেছে, ওয়াহিদুল আলম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দা। এর আগেও তিনি ক্যাম্পাস ও নিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। জুলাইয়ের সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, তিনি অল্প সময়ের জন্য সেখানে অবস্থান করে ছবি তুলে চলে যান। প্রশাসন তাকে শনাক্ত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর ড. মো. কোরবান আলী জানান, শহিদ মিনার এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, এর আগেও ওই ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা তা প্রতিহত করেন। প্রশাসনের দুর্বলতার সুযোগেই এ ধরনের কার্যক্রম হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে চবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. পারভেজ বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বে মামলা থাকলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক শাস্তির দাবি জানান।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইউপি চেয়ারম্যান-সদস্যদের সম্মানীসহ ৯ খাতে বরাদ্দের প্রস্তাব চেয়েছে মন্ত্রণালয়

হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু

কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

জনসংযোগ ও নিরাপত্তার মিশ্রণে দায়িত্ব পালনে এসএসএফ-এর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

পাঁচবিবির মরহুম এনামুল হকের পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ছাগল প্রদান

জাবিতে ৫৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত

দক্ষিণ লেবাননের ১৬ শহর-গ্রাম খালি করার সতর্কবার্তা ইসরাইলের

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত

দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা

কুড়িগ্রামে বৃষ্টি উপেক্ষা করেই দূর্গম চরে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ অনুষ্ঠিত