Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ বানারীপাড়া ব্লাড ব্যাংকের

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 19, 2026 5:04 am

সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলাজুড়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “বানারীপাড়া ব্লাড ব্যাংক”। শুধু রক্তদান কার্যক্রমেই সীমাবদ্ধ না থেকে সংগঠনটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার সামগ্রী, বিশেষ করে জার্সি বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাইদুল ইসলাম রনি জানান, তাদের মূল লক্ষ্য মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ে তোলা।

তিনি বলেন, “মাদককে না বলতে হবে, আর যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিতে হবে।”

স্থানীয়দের মতে, মানবিক কার্যক্রমের পাশাপাশি যুব উন্নয়নে বানারীপাড়া ব্লাড ব্যাংকের এ ধরনের উদ্যোগ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতার সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

‎মাভাবিপ্রবি ভিসির মায়ের মৃত্যুতে অনশন ভাঙলেন শিক্ষার্থী সাজু, তবে আন্দোলন অব্যাহত

জিয়া স্মৃতি জাদুঘর : রাজনৈতিক ও ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মাদারীপুর সরকারি কলেজ শাখার কর্মচারীদের ৪ দফা দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে আভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের অভিযান ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন

শিক্ষার্থীদের নিজস্ব কন্ট্রোল সিস্টেমে কুয়েটে চালু হলো অটোমেটিক ওয়াশিং মেশিন

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫