Thursday , 9 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

প্রতিবেদক
বাসস
April 9, 2026 9:06 am

যশোর শহরের নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ৪৩ হাজার ৪৪ লিটার অবৈধ মজুতকৃত ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলগঞ্জ এলাকার ওই গোডাউনে অভিযান চালানো হয়। তল্লাশিকালে সেখানে ২১১ ব্যারেল ভোজ্য তেলের সন্ধান মেলে। এর মধ্যে ৮১ ব্যারেল সয়াবিন তেল, ৯০ ব্যারেল পাম অয়েল এবং ৪০ ব্যারেল সুপার অয়েল রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল ছিল। জব্দকৃত মোট ৪৩ হাজার ৪৪ লিটার তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯১ লাখ টাকা।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোজ্য তেলের বাজার অস্থির করতে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ পণ্য মজুত করা হয়েছিল। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক হাসিব ইমামীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, দাদী গ্রেফতার।

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

পৌষের শুরুতে শীতের তীব্রতা, ফুটপাতে খরম কাপড় কিনতে ভিড়

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান

ববিতে ৩২ হাজার সিরিয়াল নিয়ে পোষ্য কোটায় ভর্তি উপাচার্যের মেয়ে

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

চুনারুঘাটে এ.কে. ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

বানারীপাড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

রংপুর-৩ আসনের ইতিহাস রক্ষায় ৯নং ওয়ার্ডবাসীর আন্দোলন