Sunday , 5 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চাকসু নেতার ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 5, 2026 6:29 am

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

এর আগে এ ঘটনায় দায় স্বীকার করেন আরেক অভিযুক্ত জালাল উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদের এক ভিডিওতে তিনি জানান, ঘটনার সময় তিনি ও আরিফ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মুন্নার ভাষ্য অনুযায়ী, তারা হাত দিয়ে মারধর করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন।

গ্রেফতারের বিষয়ে ওসি জাহিদুর রহমান বলেন, “সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের টিমই তাকে গ্রেফতার করেছে এবং ইতোমধ্যে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে।”

অন্য অভিযুক্তদের বিষয়ে তিনি জানান, এ ঘটনায় দুইজনের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কোম্পানীগঞ্জে বিএনপির গণসমাবেশে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের অঙ্গীকার

যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প, তবে ছাড় না দিতে পারে ইরান

শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড়

বাউফলে পাবলিক লাইব্রেরী নতুন ভবনের উদ্বোধন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বগুড়ার পথে তারেক রহমান

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সম্পত্তি বিরোধে দাফনে বাধা, বাবার লাশ রেখে পালাল ছেলে

‎আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ