Wednesday , 1 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 1, 2026 8:04 am

চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব উপলক্ষে ৫ দিনের ছুটির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আদিবাসী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রান উৎসব প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পালিত হলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এ সময়ে কোনো ছুটি নেই।

ফলে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্যবাহী উৎসব যথাযথভাবে পালন করতে পারছেন না বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এ সময় ছুটি বা পরীক্ষা স্থগিতের ব্যবস্থা নেওয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো তেমন উদ্যোগ দেখা যায়নি।

শিক্ষার্থীরা দাবি করেন, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ঘোষণা করে তা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি এ সময়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশের আহ্বান জানান তারা।

আদিবাসী শিক্ষার্থীদের মতে, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তারা প্রশাসনের দ্রুত ইতিবাচক পদক্ষেপের আশা প্রকাশ করেন।

 

সর্বশেষ - বাংলাদেশ অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

‎কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২৩ বছর পূর্তি

নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের চোখে নির্বাচন ও গণভোট’ বিতর্ক প্রতিযোগিতা

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

গোয়াইনঘাটে ধানের শীষের সমর্থনে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ