Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

প্রস্তাবে রাজি না হলে ইরানে আরও বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস।
তবে নিজেদের দেয়া শর্তে এখনও অটল তেহরান।
ওয়াশিংটন-তেহরান আলোচনা চলছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে আবারও প্রত্যাখ্যান করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু এখনও সরাসরি কোনো আলোচনা হয়নি।
যুক্তরাষ্ট্রের দেয়া ১৫ দফা পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ বিবেচনা করছে তেহরান। একাধিক কর্মকর্তার বরাতে এমন তথ্যও জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।এর আগে, ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে ১৫ দফার একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানে পাঠায় যুক্তরাষ্ট্র।

এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের গ্যারান্টি, ক্ষতিপূরণ আর হরমুজের নিয়ন্ত্রণের শর্তে ছাড় দিতে রাজি নয় তেহরান।

অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ভুল হিসেব নিকেশের মাশুল দিতে হবে ইরানকে। তাদের প্রস্তাবে রাজি না হলে আরও বড় হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: আলজাজিরা

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জে, আজ ৯ ডিগ্রি সেলসিয়াস

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক সম্মেলন

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা স্পষ্টের দাবিতে জাবির প্রাণরসায়ন সংসদের মানববন্ধন

পূবাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, দুঃখ প্রকাশ করে যা বললেন ডিএমপি কমিশনার

সৌদি আরবে পৌঁছেছেন ৫০,১১১ বাংলাদেশি হজযাত্রী

শ্রীবরদীতে শাহীন ক্যাডেট স্কুল শাখার শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা