Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

অভিনব কায়দায় ভারতীয় জিরা পাচার, গোয়াইনঘাটে ট্রাকসহ আটক ১

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 25, 2026 5:21 am

এম এ জুনেদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে বালু ভর্তি ট্রাকের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে সাত ঘটিকায় উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জিরার বস্তাসহ ট্রাকটি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত অভিযোগে ট্রাকের চালক জাকারিয়া হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত জিরার মোট পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ৪০ হাজার টাকা।

অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে নামে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে জনৈক ইসমাইলের দোকানের সামনে একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামানো হয়। আপাতদৃষ্টিতে ট্রাকটি বালু ভর্তি মনে হলেও তল্লাশির একপর্যায়ে বালুর স্তরের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা জিরার বস্তাগুলো পাওয়া যায়।

আটক জাকারিয়া হোসেন গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। অভিযানে এএসআই আলী আহম্মদ, এএসআই মনির হোসাইনসহ অন্য সদস্যরা অংশ নেন।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বঙ্গবীর এলাকায় অবস্থান নিয়েছিলাম। একটি বালু ভর্তি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। পরে বালুর নিচ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। চোরাকারবারিরা নতুন নতুন কৌশল অবলম্বন করলেও পুলিশ সতর্ক রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের পেছনের ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।”

উদ্ধারকৃত মালামাল ও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা ও হিরোইন সহ এক মাদক কারবারি আটক

রংপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান: ৭.৫ লাখ টাকা জরিমানা, কারাদণ্ডও

কর্পোরেট দুনিয়ায় প্রবেশের প্রস্তুতি নিয়ে কুবিতে আয়োজন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কাঁপছে ইরান

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামাবাদে কূটনৈতিক সংবর্ধনা অভ্যর্থনা

মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোহনগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

জ্বালানির দাম বৃদ্ধিতে মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা ট্রান্সএভিয়ার