আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

জাবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল যুব সংগঠন”-এর উদ্যোগে ফরিদপুরের সদরপুরে দেড় শতাধিক গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ঈদসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুরচর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল লতিফ, আবাবিল যুব সংগঠনের উপদেষ্টা মো. কামরুজ্জামান, সাইমন আহমেদ শাকিল, মো. মামুন মিয়া, সংগঠনের সভাপতি আমির ফয়সাল, সাধারণ সম্পাদক আলামিন খানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বক্তব্যে আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল লতিফ বলেন,”পবিত্র মাহে রমজান আমাদেরকে ত্যাগ, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। আবাবিল যুব সংগঠনের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।এরা কোনো রাজনৈতিক নেতার কাছে না গিয়ে সম্পুর্ন নিজস্ব অর্থায়নে এই সামগ্রী বিতরন করছে। সমাজের বিত্তবানদের উচিত এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এতে সমাজে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায় এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। আমি এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক আলামিন খান বলেন, “আবাবিল যুব সংগঠনের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য গরিব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। আমরা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে চাই। কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারব না, তবে আপনাদের দোয়া পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আমাদের কার্যক্রম পরিচালনা করবো, ইনশাআল্লাহ।”

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আমির ফয়সাল বলেন,”আবাবিল যুব সংগঠন সবসময় মানুষের প্রয়োজনে সেবামূলক কাজ করে আসছে। সমাজে শিক্ষার প্রসার, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন এবং শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা কার্যক্রম আমরা পরিচালনা করছি। সেই ধারাবাহিকতায় আজ ঈদ উপলক্ষ্যে আপনাদের মাঝে সামান্য কিছু উপহার নিয়ে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়াতে পারি।”

উল্লেখ্য, আবাবিল যুব সংগঠন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার একটি সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক মানবিক সংগঠন। ২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ধারাবাহিকভাবে সামাজিক ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সদরপুরে আবাবিল যুব সংগঠনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

সাবেক মেম্বার সাদির উদ্যোগে রাস্তা সংস্কার

বানেশ্বর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার মাহফিল

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে অজ্ঞাত লাশ

ছাত্রদল নেতা তানভিরুল ইসলাম আয়ুবের উদ্যোগে অসহায়দের মাঝে লুঙ্গি-শাড়ি বিতরণ

নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ