Monday , 16 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

প্রতিবেদক
বাসস
March 16, 2026 12:41 pm

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদকে শ্রদ্ধা করে।
তিনি বলেন, ‘এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তারা না বুঝেই দিচ্ছেন। তারা অর্ধেক বুঝেছেন। আমরা তাদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তারা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসাথে নিয়েই আমরা চলতে চাই।’
সোমবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
মামলা জট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব পক্ষের সাথে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।
এর আগে খাল খনন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত ১০

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠ ছাড়ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা

গরু ধানের চারা খাওয়ায় বাকবিতণ্ডা, ৩ জনকে পিটিয়ে জখম

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা

বানারীপাড়ায় সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার আচরণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

মাদারীপুরে হাতপাখার মনোনীত প্রার্থীর বিজয় র‍্যালি অনুষ্ঠিত