Monday , 16 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে অতিরিক্ত ট্রেন চেয়ে রেলমন্ত্রীর কাছে এমপি ড. আতিক মুজাহিদের আবেদন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 16, 2026 12:33 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

চলতি ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে একটি ডিও লেটার প্রদান করেন।

ডিও লেটারে রেলমন্ত্রীকে অবগত করে ড. আতিক মুজাহিদ উল্লেখ করেন, কুড়িগ্রাম উত্তরবঙ্গের একটি অন্যতম জনবহুল ও রাজধানী থেকে দূরবর্তী জেলা। জীবন ও জীবিকার তাগিদে এই জেলার বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ঢাকা ও এর আশপাশের অঞ্চলে অবস্থান করেন। প্রতি বছর ঈদের ছুটিতে হাজার হাজার কর্মজীবী মানুষ নাড়ির টানে তাদের পরিবার-পরিজনের কাছে কুড়িগ্রামে ফিরে যান।

বর্তমানে ঢাকা-কুড়িগ্রাম রুটে যে কয়টি ট্রেন নিয়মিত চলাচল করে, তা ঈদের এই বিশাল যাত্রীচাপ সামলাতে সম্পূর্ণ অপর্যাপ্ত। এছাড়া সড়কপথে দীর্ঘ যানজট এবং পরিবহন সংকটের কারণে সাধারণ যাত্রীদের, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

এমতাবস্থায়, আমার নির্বাচনী এলাকাসহ সমগ্র কুড়িগ্রামবাসীর নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘবের স্বার্থে আসন্ন ঈদের আগে ও পরে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত বা ‘ঈদ স্পেশাল ট্রেন’ চালু করা এখন সময়ের দাবি।

অতএব, কুড়িগ্রামবাসীর যাতায়াতের এই বৃহত্তর স্বার্থ বিবেচনা করে আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-কুড়িগ্রাম রুটে অন্তত ২-৩টি অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আশা করি, কুড়িগ্রামবাসীর এই প্রাণের দাবিটি সদয় বিবেচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আপনার আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রেলপথ মন্ত্রণালয়ে ডিও প্রদানের বিষয় জানান, কুড়িগ্রামের ঘরমুখো মানুষ যাতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং ঈদ শেষে নিরাপদে কর্মস্থলে যোগদান করতে পারেন সেজন্য আমি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছি এই আবেদন মঞ্জুর হলে শুধু কুড়িগ্রাম নয় রংপুর বিভাগের যাত্রীদের যাত্রাপথে ভোগান্তি কমবে।

এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম জেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, কুড়িগ্রাম-২ আসনের এমপি মহোদয় কুড়িগ্রামের মাটি ও মানুষের জন্য সর্বদা নিবেদিত প্রাণ। তিনি রেলপথ মন্ত্রণালয়ে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন বরাদ্দের আবেদন করেছেন। এই রুটে স্পেশাল ট্রেন চালু হলে ঢাকায় কর্মরত কুড়িগ্রামবাসীর ঈদ যাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ হবে।#

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

মাদারীপুরে পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত

দুমকিতে মৎস্যজীবী দলের কর্মী সভা অনুষ্ঠিত

টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা

আরব নগর মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

ঐতিহাসিক উপজেলা পরিষদ মাঠ রক্ষার দাবিতে কোম্পানীগঞ্জে মানববন্ধন

দড়িপাল্লার প্রার্থীর প্রতি ভালোবাসার জোয়ারে জনতার ঢল