Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 10:22 am

এম এ জুনেদ,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ৩য় খন্ড গ্রামে এক পোল্ট্রিফার্মে মুখ বাঁধা অবস্থায় জবাই করা কিশোরের মরদেহ পাওয়া গেছে।নিহত কিশোর ফতেপুর ৩য় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সুমন মিয়া (১৭) পেশায় একজন কাঠমিস্ত্রী।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার (১২মার্চ) দিবাগত রাত ১০টার দিকে ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মের মালিক মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাক আহমদ রাত ১০ টার দিকে মেহমান বাড়ী থেকে মোবাইল ফোনে চেয়ারম্যানকে অবগত করেন যে তাদের মালিকানাধীন পোল্ট্রি ফার্মে মুখবাধা অবস্থায় একজনের জবাই করা মরদেহ পাওয়া গেছে।

খবর পেয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হওয়া আগেই উৎসুক জনতা মরদেহের মুখ খোলে সুমনের পরিচয় সনাক্ত করে। চেয়ারম্যান জানান খুন হওয়া সুমন অত্যন্ত সরল সহজ ও পেশায় একজন কাঠমিস্ত্রী।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মে এক কিশোর হত্যার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে আমরা থানা থেকে রওয়ানা হয়েছি।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খন্ড গ্রামে পোল্ট্রিফার্মে একজন কিশোরের মুখ বাঁধা অবস্থায় জবাই করা মরদেহের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে গোয়াইনঘাট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব ২০২৫ অনুষ্ঠিত

ডিমলায় অবৈধভাবে বালু উত্তোলন দায়ে জরিমানা, পরিবহনের ট্রাক্টর ও বালু জব্দ

দায়িত্ব নিলেন র‍্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম

পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদির আর নেই

আজ থেকে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা