Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 4:54 am

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

ঈদগাঁও উপজেলা জুড়ে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। সংশ্লিষ্টদের মতে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এ সমস্যা হচ্ছে। এদিকে পবিত্র রমজান মাসে যেমন ইফতার ও সাহরিতে সমস্যা হচ্ছে তেমনি গরমের কারণে বিদ্যুৎহীন অবস্থায় ঘরে থাকা যাচ্ছে না। বিশেষ করে ঠিকমতো সেচ দিতে পারছেন না কৃষকরা।

এ বিষয়ে ঈদগাঁও বাজার ব্যবসায়ী মনজুর আলম বলেন রমজানের ঈদ মৌসুমে তীব্র লোডশেডিং এর কারণে ব্যবসা-বাণিজ্যে খুবই সমস্যা হচ্ছে।

টমটম চালক শামশুল আলম বলেন দুইদিন চার্জে দিয়ে একদিন গাড়ি চালানো যাচ্ছে। ফলে রমজান মৌসুমে সংসার চালাতে কষ্ট হচ্ছে।

বেলাল উদ্দিন বলছেন, প্রতিদিন বেশিরভাগ সময় লোডশেডিং হচ্ছে। এমনকি সাহরির সময়েও বিদ্যুৎ থাকে না। রোদে মাটি ফেটে যাচ্ছে, ক্ষেতে ঠিক মতো পানি দিতে পারছি না। অনেকের ধান নষ্ট হয়ে যাচ্ছে।

মানবিক মনির আহমদ বলেন, বর্তমানে বিদ্যুৎ মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। বিদ্যুৎ ছাড়া মানুষের স্বাভাবিক জীবন-যাপন অসম্ভব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও কৃষি খাতে খুবই মারাত্মক প্রভাব পড়ছে। তাই যত দ্রুত সম্ভব বিদ্যুৎ স্বাভাবিক করার জন্যে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় অধিকহারে কম বিদ্যুৎ সরবরাহ দেওয়ায় মুলত লোডশেডিং দিতে হচ্ছে।

ঈদগাঁও পল্লিবিদ্যুৎ জোনাল অফিসের এজিএম আলমগীর কবির বলেন, ঈদগাঁও ৩৩ কেভি ফিডার (ঈদগাঁও +বাইশারী উপকেন্দ্রে) চাহিদা ১৫ মেগাওয়াট হলেও বরাদ্দ দিয়েছে ৫ মেগাওয়াট ফলে ১০ মেগাওয়াট লোডশেডিং দিতে হচ্ছে। তাই সবাইকে ধৈর্য্য ধারণের অনুরোধ জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ষষ্ঠ ও সপ্তম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আজ থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

ছাত্র রাজনীতির নামে অরাজকতা নিয়ে যা বললেন আজহারী

আমতলীতে ৪দিন ব্যাপী ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুরু

রাউজানে বাইক ও সাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

দেশ পুর্নগঠন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে: তারেক রহমান

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল ২৫ মন ওজনের ‘খটক মাছ’