Sunday , 8 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবিতে কলাম লেখক ফোরামের নেতৃত্বে হৃদয়-এরশাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 8, 2026 1:32 pm

মো: জিসান রহমান,‎ মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম–এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তরুণ লেখকদের সৃজনশীলতা বিকাশ এবং কলাম লেখার চর্চা প্রসারের লক্ষ্যে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎শনিবার (৭ মার্চ ২৬) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখার জন্য ৫ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

‎নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হৃদয় হোসাইন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের একই সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. এরশাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ম্যানেজমেন্ট বিভাগের নাজমুল হাসান ভুঁইয়া, এফটিএনএস বিভাগের সমাপ্তি খান এবং রসায়ন বিভাগের আতিক মাহবুব তাঞ্জিম।

‎সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম যৌথভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।

‎নবগঠিত আহ্বায়ক মো. হৃদয় হোসাইন দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব মাভাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির চর্চা বাড়াতে এবং একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তুলতে। তরুণ লেখকদের কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য এই সংগঠনকে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য।

‎এদিকে সদস্য সচিব মো. এরশাদ বলেন, “এই দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মিলে মাভাবিপ্রবিতে তরুণদের লেখালেখির চর্চাকে আরও এগিয়ে নিতে কাজ করব। আশা করছি, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সংগঠনটি ক্যাম্পাসে সৃজনশীল চিন্তা ও মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা অন্যান্য শাখার থেকেও অগ্রগামী হবে। হৃদয় ও এরশাদের নেতৃত্বে এ শাখা সেরা শাখা হয়ে উঠবে অচিরেই।

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সন্তোষজনক হলে কেন্দ্রীয় পর্ষদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

‎সংশ্লিষ্টরা আশা করছেন, মাভাবিপ্রবিতে এই নতুন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল লেখালেখি ও মত প্রকাশের চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন-আদালত